Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক
হোম আন্তর্জাতিক একে একে ৭৮ এমপির পদত্যাগ, বিপাকে সুনাক

একে একে ৭৮ এমপির পদত্যাগ, বিপাকে সুনাক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৭ মে, ২০২৪ 198
একে একে ৭৮ এমপির পদত্যাগ, বিপাকে সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পদত্যাগ করা এমপির সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৭৮ জন এমপি পদত্যাগ করেছেন, যা দলটির ২৭ বছর আগে ১৯৯৭ সালে ভরাডুবির আগের চিত্রকেও হার মানিয়েছে। ওই বছর ৭২ জন কনজারভেটিভ এমপি পদত্যাগ করেছিলেন। এ অবস্থায় ৪ জুনের জাতীয় নির্বাচনে জয় নিয়ে চরম বেকায়দায় পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

পদত্যাগ করা জ্যেষ্ঠ এমপিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও। সবশেষ গত শুক্রবার পদত্যাগ করেছেন প্রবীণ এমপি ও সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মাইকেল গোভ।  


এক চিঠিতে তিনি বলেন, ‘এমন সময় আসে, যখন আপনি মনে করেন চলে যাওয়া উচিত এবং নতুন প্রজন্মকে নেতৃত্বে আসা উচিত।’


অন্যদিকে মন্ত্রীর দায়িত্ব পালন করা আন্দ্রেয়া লিডসামও ঘোষণা দিয়েছেন, নির্বাচনে প্রার্থী হবেন না। তিনি ২০১৬ সালে কনজারভেটিভ নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু থেরেসা মে-এর কাছে হেরে যান।


এই দল ছেড়ে দেওয়ার পেছনে কারণ হিসেবে কেউ কেউ বলছেন, ঋষি সুনাকের নেতৃত্বে দল ভালো অবস্থায় নেই। আবার কেউ বলছেন, আগামী নির্বাচনে ক্ষমতাসীনদের জয়ের কোনো সম্ভাবনাই নেই। অনেকে সংসদে অন্তর্দ্বন্দ্ব ও মেরূকরণের অভিযোগ তুলেছেন।  


ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। কিন্তু দেশটিতে উচ্চ মূল্যস্ফীতিসহ নানা কারণে ক্ষমতাসীন দলটি জনমত জরিপে অনেক পিছিয়ে রয়েছে। 


এদিকে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করলেও সিনিয়র নেতাদের পদত্যাগে চ্যালেঞ্জে পড়েছেন ঋষি সুনাক। ফলে জনসম্পৃক্ততা এড়িয়ে তিনি কাছের উপদেষ্টাদের সঙ্গে ছুটির দিন শনিবার সময় কাটিয়েছেন। তবে নির্বাচনের কৌশল নির্ধারণে এভাবে উপদেষ্টাদের সঙ্গে সময় কাটানো বা সময় ব্যয় করাকে অস্বাভাবিক বলছেন অনেকে। 


 এ বিষয়ে বিরোধী লেবার পার্টির এমপি স্টেলা ক্রিসি বলেন, সুনাকের মানসিক অবসাদ কাটাতে অতিরিক্ত ছুটি প্রয়োজন। আর যুক্তরাজ্যেরও এখন একটি নতুন সরকার দরকার।