175
৭১ দিনের উৎসব, একসাথে এত ইভেন্ট আগে দেখেনি পৃথিবী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪
আগামী জুনের ১ তারিখে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেবে ২০টি দল। টুর্নামেন্টের কোনো এক আসরে সর্বোচ্চ ম্যাচ আয়োজন করবে তারা। আটলান্টিকের পাড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিরছে ১৪ বছর পর। সর্বশেষ ২০১০ সালে সেখানে বসেছিল এই আসর। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েই মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে ক্রীড়াজগতে রীতিমতো টর্নেডো বইবে ফুটবলের সবচেয়ে আলোচিত দুই কনফেডারেশন উয়েফা ও কনমেবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজনের মধ্যদিয়ে। জার্মানিতে ১৪ জুন বসবে ইউরোর আসর। রোনালদো-হ্যারি কেইনদের জমজমাট আসর উপভোগের জন্য প্রস্তুত ভক্তরা। ঠিক পরের সপ্তাহের একই দিনে আমেরিকায় বসবে কোপা আমেরিকার আসর। মাঠ মাতাবে মেসি-ভিনিরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ২৯ জুন। তবে ১৪ জুলাই রাতে বিশ্ব সাক্ষী হবে এক অভূতপূর্ব উপলক্ষের। মাত্র ৯ ঘন্টার ব্যবধানে ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল দেখবে পৃথিবী। রাত ৯টায় বার্লিনে ইউরোপ শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই শুরু হবে। অপরদিকে ১৫ জুলাই ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনাল। এই দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হবে কয়েকমাস বাদে ইউরোপ-ল্যাটিন আমেরিকা ক্লাসিকো ফাইনালিসিমায়।
ক্রিকেট-ফুটবল শেষ হবে ১৫ জুলাই ভোরে। বিরতি মাত্র ১০ দিন। এরপর প্যারিসে বসবে বিগেস্ট শো অন আর্থ খ্যাত ৩৩ তম গ্রীষ্মকালীন অলিম্পিক। অলিম্পিকে আবার বিশেষ নজরে থাকবে ফুটবলে স্বর্ণ জয়ের লড়াই। সেইসাথে কী খেলা নেই সেখানে? আর্চারি, অ্যাথলেটিকস থেকে শুরু করে ভলিবল কিংবা টেবিল টেনিস। রয়েছে ঘোড়দৌড় কিংবা সাঁতার। কারা হবে পৃথিবীর দ্রুততম মানব-মানবী? কৃত্রিমভাবে বালু দিয়ে বানানো হবে বিচ ভলিবলের কোর্ট। আসরের সমাপনী ঘটবে ১১ আগষ্ট।
কোন দেশ হবে সর্বাধিক স্বর্ণজয়ী? মার্কিন আধিপত্য ভেঙে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে একবার শীর্ষে উঠেছিল চীন। আবার কি কেউ পারবে? নতুন মাইকেল ফেলপস কিংবা উসাইন বোল্টের দেখা কি পাওয়া যাবে? সব প্রশ্নের উত্তর প্যারিস অলিম্পিকের কয়েক ডজন ইভেন্ট।
১ জুন থেকে ১১ আগষ্ট। এত কাছাকাছি সময়ে কিংবা একই সাথে এর আগে এত বৈশ্বিক ক্রীড়া আসর একসাথে বসেনি। প্রায় আড়াই মাসের এই মহাযজ্ঞে খেলাপ্রিয় মানুষ মাতবে অন্য এক আনন্দে। যেখানে সাকিব আল হাসান থেকে মেসি-রোনালদো কিংবা জোকোভিচ। কে নেই এই মৌসুমে?
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





