888
রাজত্ব হারালেন সাকিব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৩ জুন, ২০২৪
ব্যাটে-বলে সাকিব আল হাসানের বিবর্ণ পারফরম্যান্সের দেখা মিলছে সম্প্রতি। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে উইকেট ছুড়ে দিয়েছেন। বোলিংয়েও পাননি উইকেটের দেখা। সাকিবকে এর খেসারত দিতে হলো র্যাঙ্কিংয়ে।
সাকিবকে পেছনে ফেলে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। চার ধাপ পিছিয়ে সাকিব নেমেছেন পাঁচে। সর্বশেষ ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ের পাঁচে নেমেছিলেন সাকিব।
আজ বুধবার (১২ জুন) সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নবী। এই আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩১। দুই ম্যাচে ১৪ রান করলেও বোলিংয়ে দুর্দান্ত তিনি। ৪.৮০ ইকোনমিতে ২ উইকেট পেয়েছেন নবী।
তিন ধাপ এগিয়ে তালিকার দুইয়ে জায়গা করে নিয়েছেন মার্কাস স্টয়নিস। এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ২২৫। ওমানের বিপক্ষে গত ৫ জুন অলরাউন্ড পারফরম্যান্স করে জেতেন ম্যাচসেরার পুরস্কার। এক ধাপ পিছিয়ে ২১৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ওয়ানিন্দু হাসারাঙ্গার। এবারের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি। বোলিংয়ে ৭.৩৬ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।
টানা দুটি ম্যাচে সাকিবের ব্যাটে-বলে এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে সাকিবের রেটিং ১৫ পয়েন্ট কমে এখন ২০৮। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা জিম্বাবুয়ের সিকান্দার রাজাও তার উপরে আছেন (২১০ রেটিংয়ে ৪ নম্বরে)।
দীর্ঘদিন ধরে সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবের রাজত্ব ছিল। মাঝখানে কিছু দিন বেছে বেছে খেলার কারণে হারিয়েছেন রেটিং পয়েন্ট, সেই সাথে আবার সাম্প্রতিক অফফর্ম। বিশ্বকাপের আগে সাকিবকে দ্বিতীয় স্থানে ঠেলে শীর্ষে উঠে গিয়েছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও হাসারাঙ্গাকে হটিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব। তবে এবার এক ধাপ নয়, সাকিব ছিটকে গেছেন ৪ ধাপ নিচে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের বড় পতন ঘটলেও ব্যাটিং ও বোলিংয়ে বড় লাফ দিয়েছেন তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪০ এবং প্রোটিয়াদের বিপক্ষে ৩৪ বলে ৩৭ রান করেন। দুই ম্যাচেই বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ২৭-এ। ডানহাতি এ মিডল অর্ডার ব্যাটসম্যান এগিয়েছেন ৩২ ধাপ। বোলারদের র্যাঙ্কিংয়ে মোস্তাফিজ এগিয়েছেন ১০ ধাপ। জায়গা করে নিয়েছেন ২৩ নম্বরে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন




