পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

৫৫ বছরের মধ্যে প্রথমবার ধর্মঘটের ডাক দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্সের শ্রমিকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:৪১ এএম, ২৯ মে, ২০২৪

প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ‘স্যামসাং ইলেকট্রনিক্স’। ১৩ জানুয়ারি, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটি। দীর্ঘ ৫৫ বছরের মধ্যে এই প্রথম বেতন বাড়াতে স্যামসাং ইলেকট্রনিক্সের হাজার হাজার শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে। বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ইউনিয়নে মোট সদস্য রয়েছে ২৮ হাজার, যা কোম্পানির মোট শ্রমিকদের এক পঞ্চমাংশেরও বেশি। সংবাদ সম্মেলনের সময় একজন ইউনিয়ন প্রতিনিধি বলেছেন, ‘আমরা শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আর নিপীড়ন সহ্য করতে পারছি না। শ্রমিকদের প্রতি কোম্পানির অবহেলার দাঁত ভাঙ্গা জবাব দিতেই ধর্মঘটের ঘোষণা দিয়েছি।’


এই বছরের শুরু থেকেই বেতন বাড়ানো নিয়ে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে ইউনিয়নের বেশ কয়েকবার আলোচনা হয়েছে। কিন্তু উভয় পক্ষ এখনও পর্যন্ত একটি চুক্তিতে আসতে ব্যর্থ হয়েছে।


ইউনিয়ন ৬.৫% বেতন বৃদ্ধি এবং কোম্পানির মোট আয়ের সাথে একটি বোনাসের দাবি করেছে। এদিকে, বিশ্লেষকরা সতর্ক করেছেন যে একটি পূর্ণ-স্কেল ধর্মঘট ফার্মের ‘কম্পিউটার চিপ’ উত্পাদনকে এবং বৈশ্বিক ইলেকট্রনিক্স সরবরাহ চেইনকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।


স্যামসাং ইলেকট্রনিক্স হল দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের ফ্ল্যাগশিপ ইউনিট। এটি দেশটির পরিবার-নিয়ন্ত্রিত ব্যবসাগুলির মধ্যে বৃহত্তম এবং এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে আধিপত্য বিস্তার করে।


উল্লেখ্য, ২০২০ সালে, স্যামসাং গ্রুপ ইউনিয়নগুলোকে তার কর্মীদের প্রতিনিধিত্ব করার অনুমতি না দেওয়ার জন্য পরিচিত ছিল। কারণ- কোম্পানিটি বাজারে কারসাজি এবং ঘুষের জন্য তার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়। এরপরই জনসাধারণের নজরে আসে ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলা।


এদিকে, ধর্মঘট ঘোষণার পরপরই স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার দেশটির রাজধানী সিউলে প্রায় ২% কমে গিয়েছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad