130
৩৮ কোটি টাকা পরিশোধের নোটিশ নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নাকে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ এএম, ০৭ ডিসেম্বর, ২০২৫
ব্যাংকের ঋণের ৩৮ কোটি টাকা পরিশোধের জন্য চূড়ান্ত নোটিশ করলো নাগরিক ঐক্যের আহ্বায়ক ও আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নাকে। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন মান্না। গত বুধবার ইস্যুকৃত এই নোটিশটিতে স্বাক্ষর করেছেন ইসলামী ব্যাংক পিএলসি বগুড়ার বড়গোলা শাখার এফএভিপি ও শাখা প্রধান মো. তৌহিদ রেজা। নোটিশে আগামী ১৮ই ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ঋণের সমুদয় পাওনা পরিশোধের কথা কঠোরভাবে বলা হয়েছে। ওই সময়ের পর আর কোনো সময় দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে ওই নোটিশে।
ব্যাংক বলছে, ছয়বার ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়ার পরও কিস্তি পরিশোধ করেননি নাগরিক ঐক্যের আহ্বায়ক ও আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। ফলে তাকে চূড়ান্ত ‘কল ব্যাক নোটিশ’ পাঠিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বড়গোলা শাখা।
ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে অবস্থিত ‘আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড’র নামে ব্যাংক থেকে এইচপিএসএম (প্রজেক্ট) ও বাই মুরাবাহা টিআর (চলতি মূলধন) বাবদ মোট ২২০ মিলিয়ন বা ২২ কোটি টাকা বিনিয়োগ গ্রহণ করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও সেই টাকা পরিশোধ করা হয়নি। মুনাফা ও অন্যান্য চার্জ যুক্ত হয়ে গত ২রা ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ৩৮৪.৭৬ মিলিয়ন বা প্রায় ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা।
শাখা প্রধান মো. তৌহিদ রেজা স্বাক্ষরিত ওই নোটিশে ব্যাংকের পক্ষ থেকে হতাশা প্রকাশ করে বলা হয়, গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংক বিভিন্ন সময়ে মোট ছয়বার ঋণ পুনঃতফসিল করার সুযোগ দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আফাকু কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কোনো কিস্তির টাকাই জমা দেয়নি।
নোটিশে আরও উল্লেখ করা হয়, “নিয়মিত কিস্তি দিলে ২০১৭ সালের মধ্যেই এই প্রকল্পের দায় পরিশোধ হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে, লাভজনক একটি প্রকল্প থেকে শুধু সদিচ্ছার অভাবে ব্যাংকের দায় পরিশোধ না হয়ে ঋণের বোঝা বেড়েছে।”
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার মৌখিকভাবে, ফোনে এবং এর আগে একাধিক চিঠি (১০/০৯/২০২৪, ১০/১১/২০২৪ ও ৩১/০৮/২০২৫ তারিখে) দিয়ে তাগাদা দেয়া সত্ত্বেও কোনো ফল পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের পক্ষে আর বিনিয়োগ কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, আগামী ১৮ই ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ঋণের সমুদয় অর্থ (৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা) পরিশোধ করে হিসাব নিষ্পত্তি করার জন্য মাহমুদুর রহমান মান্নাকে চূড়ান্ত অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় ব্যাংক কর্তৃপক্ষ তার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবে বলে নোটিশে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে ইসলামী ব্যাংক পিএলসি বগুড়ার বড়গোলা শাখার এফএভিপি ও শাখা প্রধান মো. তৌহিদ রেজা মানবজমিনকে বলেন, আমার এই শাখার শাখা প্রধান হিসেবে যোগ দেয়ার বয়স এক বছর দুই মাস। এই সময়ের মধ্যে আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নাকে তিনবার নোটিশ করেছি। তিনি তার ঋণ পরিশোধে আশানুরূপ সাড়া দেননি। তাকে চূড়ান্ত নোটিশ করা হয়েছে। এরপর ব্যাংক মামলার পথ বেছে নেবে।
বিষয়টি নিয়ে কথা হয় নাগরিক ঐক্যের আহ্বায়ক ও আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নার সঙ্গে। তিনি মানবজমিনকে বলেন, বিগত আওয়ামী লীগ আমলে আমি কোম্পানিতে যেতেই পারিনি। ব্যবসা করতে পারিনি। এজন্য ঋণটা বেড়ে গেছে। আমি চলতি বছরে দুই কোটি টাকা দিয়েছি। ফাইলটি রি-শিডিউল করার জন্যও টাকা দিয়েছি। ব্যাংকের ওই শাখা আমার ফাইলটি রি-শিডিউল করার জন্য হেড অফিসে পাঠিয়েছেন। সেখানে বোর্ডে রি-শিডিউল হওয়ার কথা। ওই প্রক্রিয়ার মধ্যে কেন তারা চূড়ান্ত নোটিশ দিলো, সেটি আমার বোধগম্য নয়। এর মধ্যে অন্যকোনো ষড়যন্ত্র থাকতে পারে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





