949
বিএনপিতে বড় রদবদল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১৫ জুন, ২০২৪
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও জাতীয় নির্বাহী কমিটিতে বেশ পরিবর্তন আনা হয়েছে। নির্বাহী কমিটির অনেক নেতাকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। আর দলটির কেন্দ্রীয় কমিটিতে কাউকে কাউকে পদোন্নতি এবং নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপদেষ্টা কাউন্সিল ও নির্বাহী কমিটিতে যে রদবদল:
সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন ও সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরীকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে।
বিএনপিতে রদবদলের বিজ্ঞপ্তি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) ড. আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে যুগ্ম মহাসচিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে যুগ্ম মহাসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেককে সাংগঠনিক সম্পাদক, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছকে সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলমকে সাংগঠনিক সম্পাদক, যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে প্রচার সম্পাদক, বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে গবেষণা সম্পদক, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), সদস্য অধ্যাপক আমিনুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), সদস্য আবু ওয়াহাব আকন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ, মিফতাহ সিদ্দিকীকে সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্ট্রেটের বিএনপির সভাপতি ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এস এম সাইফ আলীকে সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে।
এছাড়া, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগাম বিভাগ) জালাল উদ্দিন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সৈয়দ জাহাঙ্গীর আলমকে সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা) সায়েদুল হক সাঈদকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। সহ-কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক,
সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম গালিব, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সুইডেন প্রবাসী মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, ডেনমার্ক প্রবাসী গাজী মনির ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানকেও কেন্দ্রীয় কমিটিতে সদস্য করা হয়েছে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন




