পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

৩০০ আসনে প্রার্থী দেবে তাহেরীর দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২৪ নভেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই অংশগ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।  

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

গিয়াসউদ্দিন তাহেরী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এ দেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এবং শান্তির বার্তাগুলোকে এ দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ। 


তিনি বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর অনুসারীরা কখনো কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না। দেশের সুন্নী মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব। 


তাহেরী বলেন, আমরা শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাব দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নী জোটকে বিজয়ী করার। কারণ এটাই প্রমাণিত, সুন্নীরাই এ দেশে শান্তিপ্রিয়। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। 


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad