পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

১০ উইকেটের জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো টাইগাররা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৫ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের কাছে দুই ম্যাচে লজ্জাজনক হারের পর হোয়াইটওয়াশ বাচানোর ম্যাচে ১০ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার (২৫ মে) স্বাগতিকদের দেয়া ১০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫০ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় সফরকারীরা। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম ১০ উইকেটের জয়। ম্যাচ জিতলেও যুক্তরাষ্ট্র সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। 

মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ৪ ওভার বল করে মাত্র ১০ রানে ৬ উইকেট নেন এই পেসার। ৯৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই মোস্তাফিজের সেরা বোলিং ফিগার ।


হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।ব্যাটিংয়ে নেমে ৪.৫ ওভারে ৪৬ রান তুলেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও অ্যান্ড্রিস গাউস। 


দলকে সাকিবের ব্রেক-থ্রু এনে দেন সাকিব আল হাসান। পরে যুক্তরাষ্ট্রের ব্যাটারদের আটকে রাখে বাংলাদেশের অন্য বোলাররা। ১৪ রানের ব্যবধানে পরের ৪ উইকেট নেন মুস্তাফিজ, রিশাদ ও তানজিম। ৪৬ রানের সূচনার করলেও পরে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যুক্তরাষ্ট্র। 


১৮তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের বড় সংগ্রহের সম্ভাবনা শেষ করেন মুস্তাফিজ। শ্যাডলিকে ১২ রানে এবং অ্যান্ডারসনকে ১৮ রানে বোল্ড করেন তিনি।


ইনিংসের শেষ ওভারে তিনি আরও ২ উইকেট শিকার করলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad