144
সাকিব সবসময় বেস্ট পারফর্মার: মাশরাফী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২২ মে, ২০২৪
দড়জায় কড়া নাড়ছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে আসন্ন নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বৈশ্বিক এ আসরে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও ক্রিকেটের ছোট এই সংস্করণে বাংলাদেশের হয়ে প্রতি আসরেই খেলেছেন দেশসেরা এ ক্রিকেটার। এবারেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম সাকিব। টাইগার অলরাউন্ডার সবসময়ই পারফর্মার বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
এখন পর্যন্ত সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬ ম্যাচে খেলে ১২২.৪৪ স্ট্রাইক রেটে ৯৪২ রান এবং বোলিংয়ে ৬.৭৮ ইকোনিমতে ৪৭ উইকেট নিয়েছেন। আর মাত্র ৩ উইকেট পেলে বিশ্বকাপে উইকেটের হাফ সেঞ্চুরি করবেন প্রথম ক্রিকেটার হিসাবে। বিশ্ব ক্রিকেটের এই আসরে বাংলাদেশের দর্শকদের পাশাপাশি অন্য সবার নজরে থাকবে।
সোমবার (২০ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডির চতুর্থ আসর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মাশরাফী বলেন, সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই। সবসময় বেস্ট পারফর্মার, বেস্ট পারফর্ম্যান্স আশা করবো। আসলে মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে একটু বেশি ব্যস্ত, তাই সেভাবে খোঁজ খবর নেয়া হচ্ছে না। বিশ্বকাপে কতদূর যাবে সেটা বলা কঠিন। তবে, ভালো করুক এটাই চাই।
বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক এমনটা মন থেকে চাইলেও বাস্তবতার কথা ভাবতে বলেছেন মাশরাফী। তিনি বলেন, আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক কিন্তু বাস্তবিকভাবে ভাবতে হবে কেমন খেলছে ওইখানে, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে। সবকিছু মিলে প্রথম রাউন্ড যদি পার হয় সুপার এইট হবে। তো প্রথম রাউন্ড পার করতে পারলে তারপর আইডিয়া পাওয়া যাবে। আগাম কিছু বলা যাচ্ছে না।
এদিকে সুপার এইটে যেতে হলে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার যেকোনো একটি ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা না দেখলেও শ্রীলঙ্কাকে হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা। তবে মাশরাফী বলেন, দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কর সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার যদিও ওয়ানডে। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে হয়তো একটা জিততেই হবে। আশা করি ইনশাআল্লাহ ভালো করবে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





