পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

সাইফুজ্জামান চৌধুরীর ৬ ফ্ল্যাট জব্দের আদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৫ অক্টোবর, ২০২৫

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের চট্টগ্রামে ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া সাইফুজ্জামান, তার স্ত্রী ও ভাইবোনদের চট্টগ্রামের আখতারুজ্জামান সেন্টার মার্কেটের অংশ জব্দের আদেশ দেওয়া হয়েছে।

ফ্ল্যাট ও মার্কেট ছাড়াও তাদের নামে থাকা আরমিট পিএলসি, আরমিট সিমেন্ট লিমিটেড, আরমিট থাই এ্যামুনিয়াম লিমিটেড, আরমিট ফুটওয়্যার লিমিটেড, আরমিট পাওয়ার লিমিটেড, আরমিট স্টিল পাইপস লিমিটেড ও আরমিট অ্যালু কম্পোজিট প্যানেলস লিমিটেডের অংশ জব্দের আদেশ দিয়েছেন আদালত। 


দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।


দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলমান থাকা অবস্থায় নতুন করে সন্ধানপ্রাপ্ত স্থাবর সম্পদগুলো আদালতের মাধ্যমে ক্রোক করা একান্ত প্রয়োজন।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad