151
সবজি বিক্রি করছেন লোকসভা ভোটের এমপি প্রার্থী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ১২ এপ্রিল, ২০২৪
সামনেই ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। নির্বাচন উপলক্ষে বিভিন্ন দল, জোট এবং প্রার্থীরাও এককভাবে প্রচারণা চালাচ্ছেন। রাস্তায় ঘুরে ঘুরে লোকজনের সঙ্গে কথা বলছেন। শুনছেন তাদের সমস্যার কথা। সমাধানের আশ্বাসও দিচ্ছেন ভোটারদের। রাজনৈতিক নেতা-নেত্রীদের স্বাভাবিকভাবেই এধরনের জনসংযোগ করতে দেখা যায়। তবে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লী আসনে একটু অন্যভাবে আবির্ভূত হলেন সেখানকার এক প্রার্থী এস দামোদরন। খবর এনডিটিভি।
৬২ বছর বয়সী স্বতন্ত্র প্রার্থী এস দামোদারন তিরুচিরাপপল্লির বাসিন্দা। তিনি গ্যাস স্টোভ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহরটির গান্ধী মার্কেট এলাকায় সেখানকার সাধারণ জনগণ ও সবজি বিক্রেতাদের কাছে ভোট চাইতে দেখা গিয়েছে তাকে।
প্রচারের ময়দানে দামোদরন যেনো ‘একাই একশো’। নিজেই নিজের হয়ে ভোট চাইছেন ঘুরে ঘুরে। বাজারের সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন, কখনও আবার তাদের সরিয়ে দিয়ে নিজেই সবজি নিয়ে ক্রেতার সঙ্গে দরকষাকষি করছেন। ফুল বিক্রেতার পাশে বসে ফুলের মালা তৈরি করতেও দেখা গিয়েছে এই স্বতন্ত্র প্রার্থীকে। ভোটারদের সাথে একেবারে মিশে গিয়ে নির্বাচনী প্রচারণায় নতুন রেশ এনেছেন তিনি। তার কর্মকাণ্ড পছন্দ করছে আসনটির সাধারণ ভোটাররাও।
উল্লেখ্য, স্যানিটেশন খাতে অবদানের জন্য ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার পান দামোদারন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





