পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১২ অক্টোবর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ বলছে বিএনপি সংস্কার মানে না। আসলে বিএনপিই হচ্ছে সংস্কারের জন্মদাতা। 

তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবের পতনের পর শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি দেশকে নতুন পথে নিয়ে গিয়েছিলেন। এখন তারেক রহমানের ৩১ দফার কর্মসূচিতে সেই সংস্কারের পূর্ণ রূপরেখা বিদ্যমান।


রাজধানীর ডিআরইউ মিলনায়তনে রোববার এক 'স্মরণসভা'য় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।


তিনি বলেন, আমরা সব সময়ই সংস্কারের পক্ষে। যারা বলতে চান আমরা সংস্কারের বিপক্ষে, তারা অপরাজনীতি করছেন।


মির্জা ফখরুল বলেন, যে কেয়ারটেকার সরকার নিয়ে এতোকিছু সেটিও আমরাই প্রবর্তন করেছি।


প্রতিদিন নানা গুজব ছড়ানো হচ্ছে—এ অভিযোগ করে তিনি বলেন, আমার বিশ্বাস এ দেশের মানুষ কখনো ভুল করেন না। তারা সব সময় সঠিক পথে এগিয়ে যায়।


সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড, ফরিদুজ্জামান ফরহাদসহ সমমনা জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad