পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

শ্রীলঙ্কার কাছে ১৯২ রানে হারলো বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৩ এপ্রিল, ২০২৪

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ। এরপর ঘুরে দাড়ানোর লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল নাজমুল শান্তর দল। তবে চট্টগ্রামেও কাঙ্খিত প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১২ বারের মতো সিরিজ জিতে নিলো লঙ্কানরা।


লঙ্কান বোলারদের আক্রমণের মুখে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে জয়- শান্ত- জাকির- লিটনদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ৩১৮ রানে অলআউট হওয়ায় ১৯২ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

বোলারদের দিক থেকে প্রচেষ্টার কমতি ছিল না। হারের ব্যবধানটাও তাই কিছুটা অন্তত কমে এসেছে। শ্রীলঙ্কার ৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে মিরাজের হাফসেঞ্চুরির সুবাদে বাংলাদেশ ৩১৮ রানে গিয়ে পৌঁছতে সক্ষম হয়। মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রানে। সিরিজটা বাংলাদেশ ২-০ ব্যবধানে হেরেছে।

প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়া শান্ত-লিটনরা দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরতে পারেননি। বড় লক্ষ্য তাড়া করতে নামা টাইগারদের হয়ে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলতে পেরেছেন কেবল দুইজন ব্যাটার। ফলে সিলেটের মত সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে হেরে টেস্ট সিরিজে ধবলধোলাই হল টাইগাররা।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad