পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

লোকসভা নির্বাচনের শেষ দফা আজ, লড়বেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০১ জুন, ২০২৪

শনিবার (১ জুন) অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন ভোটগ্রহণ হবে দেশটির আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে। এ দফায় লড়ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের বারাণসী আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী তিনি। আসনে তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জাতীয় কংগ্রেসের অজয় রাই।

শেষ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ কোটি ৬ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৪ লাখ, নারী ভোটার রয়েছে ৪ কোটি ৮২ লাখ। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ হাজার ৫৭৪ জন। ভোটগ্রহণ হবে ইভিএমে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭ টায় এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


উল্লেখ্য, শেষ দফায় ভোটগ্রহণ হবে উত্তর প্রদেশ ও পাঞ্জাবে ১৩ টি করে আসনে। এছাড়া পশ্চিমবঙ্গের ৯টি, বিহারে ৮টি, ওড়িশায় ৬টি, হিমাচল প্রদেশে ৪টি, ঝাড়খন্ডে ৩টি এবং চন্ডিগড়ের ১টি আসনে। এর মাধ্যমে দেড় মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ৫৪৩ আসনবিশিষ্ট নিম্নকক্ষ আইনসভা লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad