পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

যেভাবে গুলি করা হয় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৫ মে, ২০২৪

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন হাসপাতালে। বুধবার (১৫ মে) দেশটির রাজধানী ব্রাতিশ্লোভার ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে ‘হাউস অফ কালচার’ ভবনে তাকে নিশানা করে গুলি চালায় এক হামলাকারী।

স্থানীয় সময় দুপুর ৩টার দিকে হ্যান্ডলোভাতে একটি সরকারি বৈঠকে গিয়েছিলেন তিনি। বৈঠক শেষে বের হয়ে আসেন রবার্ট ফিকো। প্রধানমন্ত্রী যেহেতু আয়োজনে ছিলেন, তাই বাইরে ছিল বেশ ভিড়। নিজেদের দলের কর্মীরা যেমন ছিলেন, ছিলেন সাধারণ জনতাও। তার মধ্যে থেকেই একজন বন্দুকধারী ফিকোকে লক্ষ্য করে প্রথম গুলিটি করে।

কিছু বুঝে ওঠার আগেই পরপর কয়েকটি গুলি ছোঁড়ে ওই দুর্বৃত্ত। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, পর পর চারটি গুলি ছোঁড়া হয় ফিকোকে লক্ষ্য করে।

সেসময় অবশ্য প্রধানমন্ত্রীর দেহরক্ষীরা তার সঙ্গেই ছিলেন। কিন্তু তারাও ফিকোকে রক্ষা করতে পারেনি। এক পর্যায়ে এলোপাতাড়ি গুলিতে শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান ফিকো। পরে অবশ্য দ্রুতই প্রধানমন্ত্রীকে তোলা হয় গাড়িতে। এরপর পাঠানো হয় হাসপাতালে।

স্লোভাকিয়ার টিভি চ্যানেল টিএ-৩ জানিয়েছে, প্রধানমন্ত্রী ফিকোর দেহে লাগা চারটি গুলির মধ্যে একটি সরাসরি আঘাত করেছে পেটে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad