118
যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে মাঠে নামছেন সাকিব-শান্তরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ এএম, ২১ মে, ২০২৪
প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ২৩ ও ২৫ মে একই মাঠে সিরিজে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২ জুন সকালে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ জুন সকালে ডালাসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র মাঠে নামবে আরও আগে। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে স্বাগতিকরা। বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজটি দুই দলের জন্যই প্রস্তুতির দারুণ এক মঞ্চ। এ মাঠেই নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে ঢের পিছিয়ে যুক্তরাষ্ট্র। র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে তাদের অবস্থান ১৯। ১৮৪৪ সালে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে যুক্তরাষ্ট্র। তবে এই ১৮০ বছরের মধ্যে দেশটির জাতীয় দল কেবল কানাডার বিপক্ষেই খেলেছে। যে কারণে মার্কিন মুল্লুকে ওইভাবে ক্রিকেটের বিস্তার ঘটেনি। দেশটির অভিবাসী ক্রিকেটারদের মধ্যে তারকা বলতে আছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের হয়ে ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের এই দলটিতে ভারতীয় ক্রিকেটারের ছড়াছড়ি। গুজরাটে জন্ম নেয়া ডানহাতি ব্যাটার মোনাক প্যাটেল দলটির অধিনায়ক। আরেকজন আছেন, দিল্লির ব্যাটার মিলিন্দ কুমার, যিনি রঞ্জি ট্রফিতে ২০১৮-১৯ সালে সেরা রান সংগ্রাহক হয়েছিলেন। আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অন্যতম তারকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করা অলরাউন্ডার শায়ান জাহাঙ্গীর। টপঅর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেস বোলিংও করে থাকেন তিনি। বোলারদের মধ্যে পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া আলি খান টি২০ ক্রিকেটের পরিচিত মুখ।
‘আনাড়ি’ এই দলটির বিপক্ষে সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব-শান্তরা। সম্প্রতি হোম সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারালেও ব্যাটিং নিয়ে অস্বস্তি আছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ছিল ১৬৫। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ফর্মহীন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





