96
মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ এএম, ২৪ নভেম্বর, ২০২৫
মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।
বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, দেশে এখনো নির্বাচনের মতো লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে ওঠেনি। প্রশাসন দুই ভাগে বিভক্ত, মব কালচার চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। তার ওপর জুলাই-আগস্ট মাসে দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি, পাশাপাশি অসংখ্য নেতার বিদেশ যাত্রায় অযথা নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, মিথ্যা মামলা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না।
বৈঠক শেষে প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাশরুর মওলা গণমাধ্যমকে বলেন, কমনওয়েলথ মহাসচিব জানতে চেয়েছিলেন জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা। জবাবে তাদের চেয়ারম্যান জানান—জাতীয় পার্টি নির্বাচনমুখী দল এবং সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন উপযোগী পরিবেশ নেই।
তিনি বলেন, জুলাই–আগস্টে সিনিয়র নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা এখনো প্রত্যাহার হয়নি। আবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় অনেক নেতা বিপাকে আছেন।
মাশরুর মওলা আরও জানান, এসব শর্ত পূরণ না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—এই বার্তাই স্পষ্টভাবে কমনওয়েলথ প্রতিনিধি দলকে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





