পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪

ভয়াবহ বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়া। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। জনজীবনে দূর্ভোগসহ বিপর্যস্ত হয়েছে রাজধানী সিডনিসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিতে তৈরি হয়েছে দুর্যোগ। খবর দ্য গার্ডিয়ান।

ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। সর্বশেষ ২৪ ঘণ্টায় জরুরি নম্বরে সাহায্যের জন্য কল গিয়েছে ৪ হাজারের বেশি। এ পর্যন্ত দেড় শতাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, কেবল শুক্রবারেই প্রায় এক মাসের গড় বৃষ্টিপাতের সমপরিমাণ বৃষ্টি হয়েছে সিডনিতে। রেকর্ড করা হয়েছে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত। আশঙ্কা রয়েছে পরিস্থিতির আরও খারাপ হবার। খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।


উল্লেখ্য, সবমিলিয়ে দেশটির নয়টি শহরের প্রায় ৯৩ হাজার মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। ৮ শতাধিক মানুষ সাময়িকভাবে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্যে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad