পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

ভেনিসে ঢুকতে হলে কিনতে হবে টিকিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৭ এপ্রিল, ২০২৪

‘স্বপ্নের শহর’ হিসেবে পরিচিত ইতালির ভেনিস। শহরে বেড়াতে গেলে অর্থ দিতে হবে কর্তৃপক্ষকে। পর্যটকদের লাগাম টানতেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এখন শহরটিতে ঢুকতে পর্যটকদের ৫ ইউরো করে ফি দিতে হবে। ফলে ভেনিস এখন পৃথিবীর একমাত্র শহর, যেখানে ঢুকতে টাকা দিতে হয়। অর্থাৎ টিকিট কিনতে হয়।


১৬শ’ বছরের পুরোনো সাগরে ভাসমান ইতালির পর্যটন শহর ভেনিস। গেল দুই দশক ধরে শহরটিতে দেশি-বিদেশি পর্যটক বাড়ছে হুহু করে। প্রতি বছর গড়ে প্রায় তিন কোটিরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে ভেনিসে।


এবার চাপ কমাতে ভেনিসে ২৫ জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। তাছাড়া ২৫ এপ্রিল দেশটির ৭৯তম স্বাধীনতা দিবসে ভেনিস নগর কর্তৃপক্ষ চালু করে ৫ ইউরোর প্রবেশ ফি।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad