পেনসিলভানিয়া, ০৮ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ:
বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ভূমিকম্পে কেঁপে উঠলো তিব্বত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪

চীনের দক্ষিণ-পশ্চিমের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ এপ্রিল) ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর, রয়টার্স।


এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেয়ের (জিএফজেড) তথ্যমতে, ৫ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে। প্রাথমিকভাবে তারা ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করেছে ৫ দশমিক ৭।


উল্লেখ্য, তিব্বত চীনা প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। ১৯৫০ সালে অঞ্চলটি বেইজিংয়ের নিয়ন্ত্রণে আসে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, তিব্বত মালভূমির নিচে ভারতীয় টেকটোনিক প্লেটটি দুভাগে ভেঙে যাচ্ছে। এর ফলে ক্রমাগত সংঘর্ষে ভারতীয় টেকটোনিক প্লেটের ওপরের অংশও বিকৃত হচ্ছে যা এই অঞ্চলে ভূমিকম্পের অন্যতম কারণ।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad