119
ভারত নয়, কানাডার হয়ে ক্রিকেট খেলতে চেয়েছিলেন বুমরাহ!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১২ এপ্রিল, ২০২৪
ভারতের পেস অ্যাটাকের অন্যতম কাণ্ডারি জাসপ্রীত বুমরাহ। ২০১৬ সালে তার অভিষেকের পর দেশটির পেস বোলিং বিভাগ পেয়েছে শক্তিশালী রূপ। সেই বুমরাহ ভারত নয়, খেলতে চেয়েছিলেন কানাডার হয়ে। উন্নত জীবনের লক্ষ্যে নিতে চেয়েছিলেন দেশটির নাগরিকত্ব। অভিবাসী হওয়ার সব পরিকল্পনাও শুরু করেছিলেন বুমরাহ।
কিন্তু ভারতের হয়ে অভিষেকের পর পরিবর্তন চিত্রনাট্যে। অবশ্য জীবনের বাক বদলের গল্পটা শুরু হয় তারও বছর তিনেক আগে আইপিএলে অভিষেকের মধ্য দিয়ে। ২০১৩ সালে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বুমরাহকে। যেতে হয়নি কানাডায়। স্ত্রী সঞ্জনা গনেশনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অজানা এই অতীতের খবরই জানিয়েছেন জাসপ্রীত বুমরাহ।
ভারতীয় এ পেসার বলেন, ক্রিকেট খেলে সবাই বড় হতে চায়। ভারতের প্রতিটি সড়কেই অন্তত ২৫ জন ক্রিকেটার আছে, যাদের স্বপ্ন দেশের হয়ে খেলা। তাই আপনাকেও কিন্তু বিকল্প ভাবতে হবে। কানাডায় আমাদের আত্মীয়রা থাকে। ভেবেছিলাম ওখানে গিয়ে পড়াশোনা শেষ করবো। শুরুতে পুরো পরিবার নিয়েই যাওয়ার পরিকল্পনা ছিলো, কিন্তু মা তার মত পরিবর্তন করেন। কারণ তিনি ভিন্ন সংস্কৃতির দেশে যেতে চাইলেন না।
তবে মায়ের আপত্তিতেই পাল্টে যায় সব পরিকল্পনা। থেমে যায় কানাডা যাওয়ার প্রক্রিয়াও। আর তাতে নিজেকে ভাগ্যবান মনে করছেন বুমরাহ। নিজেদের সেরা তারকা পেসারকে হারাতে হয়নি, সেটি ভেবে ভাগ্যবান মনে করতে পারে ভারতের ক্রিকেটও। জাসপ্রীত বুমরাহ বলেন, মায়ের এই সিদ্ধান্তে আমার উপকার হয়েছে। আমি খুব ভাগ্যবান, কারণ সবকিছু ঠিকঠাক ভাবে এগিয়েছে। নাহলে কে জানতো, আমি কানাডার হয়ে খেলার চেষ্টা করতাম কি না? অথবা অন্য কিছুও হয়তো করতাম। তবে ভালো লাগছে যে আমি ভারত দল ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৬টি টেস্ট, ৮৯টি ওয়ানডে ও ৬২টি টি-২০ ম্যাচ খেলছেন জাসপ্রীত বুমরাহ। আর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১২৫ ম্যাচ খেলে নিয়েছেন ১৫৫ উইকেট।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





