পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

ভারতে বিলবোর্ড ভেঙে প্রাণ গেলো ১৪ জনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৫ মে, ২০২৪

ভারতের মুম্বাইয়ে বিশালাকার বিলবোর্ড ভেঙে পরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। সোমবারের (১৩ মে) এ দুর্ঘটনায় আরও ৬০ জন আহত। আশঙ্কা করা হচ্ছে, বিলবোর্ডের নীচে এখনও চাপা পড়ে আছেন ২০ থেকে ৩০ জন। খবর রয়টার্সের।


ভারতের বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি ফুয়েল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে দৈত্যাকার বিলবোর্ডটি। নীচে ছিলো বেশকিছু ঘরবাড়ি এবং একটি পেট্রোল স্টেশন।


বিলবোর্ডটির দৈর্ঘ্য ছিলো ২৩০। প্রস্থ ছিল ১৬৪ ফুট। গণমাধ্যমে প্রচারিত খবর অনুসারে, ভেঙ্গে পড়েছে পেট্রোল স্টেশনের একাংশ। দুমড়ে-মুচড়ে গেছে বহু যানবাহন।


দুর্ঘটনার পরই এলাকাটি পরিদর্শন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দুর্ঘটনার মূল কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণে দেয়ারও ঘোষণা আসে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad