111
বিচার ন্যায়সংগত হয়নি: অ্যামনেস্টি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০৭ এএম, ১৮ নভেম্বর, ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মোকাবিলায় মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে রায় দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। কিন্তু মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, এই বিচার ন্যায্য ও ন্যায়সংগত হয়নি।
সংগঠনের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডের প্রতিক্রিয়া হলো, ''যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে, তাদের অভিযোগ তদন্ত করে দেখা উচিত ছিল এবং ন্যায্য বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত ছিল। যারা এই অপরাধের শিকার তাদের ন্যায় পাওয়া দরকার ছিল। মৃত্যুদণ্ড মানবাধিকার লংঘন করে। এটা অমানবিক শাস্তি, কোনো ন্যায় প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের শাস্তি থাকা উচিত নয়।''
অ্যাগনেস বলেছেন, ''যে আদালতে এই বিচার হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সেই কোর্টের বিরোধিতা করে আসছে। অভিযুক্তদের অনুপস্থিতিতে অভূতপূর্ব দ্রুততায় একটি জটিল মামলার রায় দেওয়া হয়েছে, তাতে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকছে। যদিও শেখ হাসিনার পক্ষ সমর্থন করতে আদালতের ঠিক করে দেওয়া একজন আইনজীবী ছিলেন, কিন্তু তাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি।''
অ্যাগনেস জানিয়েছেন, ''এটা ন্যায়সংগত বিচার নয়। বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা দরকার যা সম্পূর্ণভাবে ন্যায্য, পুরোপুরি নিরপেক্ষ, যা সবরকম সন্দেহের উপরে থাকবে এবং মৃত্যুদণ্ড দিয়ে মানবাধিকার ভঙ্গ করবে না।''
ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানাচ্ছে, ইন্টারন্যা্শনাল ক্রাইসিস গ্রুপ(আইসিজি)-র বাংলাদেশবিষয়ক জ্যেষ্ঠ কনসালট্যান্ট থমাস কিয়ান বিবৃতিতে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার রায়কে বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে। কারণ, ২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য তাঁর দায় নিয়ে সন্দেহের অবকাশ খুব কম।’
এই বিচারপ্রক্রিয়া সমালোচনার বাইরে নয় উল্লেখ করে আইসিজি বলেছে, ‘(আসামির) অনুপস্থিতিতে হওয়া বিচার প্রায়ই বিতর্কের সূত্রপাত করে। এ মামলার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে, সেটা এবং বিবাদী পক্ষের স্পষ্টত সুযোগ-সুবিধার ঘাটতিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে। এসব সমালোচনা বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকে তুলে ধরছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতায় আসার পর দেশটির অন্তর্বর্তী সরকার (এসব চ্যালেঞ্জ) সমাধান করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। কিন্তু এসব সমালোচনা শেখ হাসিনার কর্মকাণ্ড, আওয়ামী লীগ নেতৃত্বের কর্মকাণ্ড বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত নয়।’
মন্তব্যঃ
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন






টিটু বলেছেন, ০৫:৩০ এএম, ১৮ নভেম্বর, ২০২৫
গত ১৭ বছর যে অপরাধ করছে হাসিনা সেটা আপনাদের চোখে পড়েনি ১৭বছর বাদ দিলাম জুলাই আগষ্টের হত্যা আপনাদের চোখে পড়েনি ।তার অর্থ হলো এই অ্যামনেস্টি অন্ধ এটাই সত্য।