পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

বিএনপির ৭৩ নেতাকর্মী বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪

দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ৭৩ জন নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের মধ্যে ২৮ জন উপজেলা চেয়ারম্যান পদে, ২৪ জন ভাইস চেয়ারম্যান ও ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের প্রথম ধাপে অংশ নিয়েছেন। তারা সকলেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পদে ছিলেন।


গত সোমবার (২২ এপ্রিল) উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মননোয়ন প্রত্যাহারের শেষদিন ছিল। দলীয় সিদ্ধান্ত না মেনে যারা প্রথম ধাপের নির্বাচনে অংশ নিয়েছেন তাদের সকলকেই বহিষ্কার করলো দলটি।


এবার চার ধাপে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ৮ মে প্রথম ধাপে ১৪৮টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ও শেষ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে ৫ জুন।


প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়ের এই নির্বাচনও বয়কট করেছে বিএনপি এবং তাদের শরীক দলগুলো। সেজন্য দলীয় ও ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকেও নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছিল বিএনপি।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad