পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

‘ফিজ’ হয়ে ওঠার গল্প জানালেন মোস্তাফিজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২১ মে, ২০২৪

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকে বিশ্বব্যাপী আলোচনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। বৈচিত্রময় বোলিংয়ে ‘কাটার মাস্টার’ খেতাব পান এই টাইগার পেসার। এছাড়া ‘দ্য ফিজ’ নামে বেশ পরিচিত মোস্তাফিজ। কিন্তু কীভাবে এলো সেটা নিজেই জানিয়েছেন এই বাঁহাতি পেসার।

রোববার (১৯ মে) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে নানা বিষয়ে কথা বলেন কাটার মাস্টার মোস্তাফিজ। এবার নিজের এ নামের রহস্য জানালেন তিনি।


‘ফিজ’ উপাধি কীভাবে পেলেন? এ বিষয়ে মোস্তাফিজ বলেন, আসলে আমার নাম তো অনেক বড়, জাতীয় দলের প্র্যাকটিসের সময় যে বোর্ডে আমাদের নানা কর্মকাণ্ড লেখা হতো, সেখানে দেখতাম আমার নামের জায়গা হচ্ছে না। পরে একদিন দেখি ‘ফিজ’ লেখা। আমি কোচকে জিজ্ঞেস করলাম, এটা কে? উত্তরে বললেন, এটা তুমি। এরপর আমি যখন ২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলি। ওখানেও সবাই দেখি এ নামেই ডাকছে। এভাবেই আসলে এই নামের শুরু।


বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের বিষয়ে মোস্তাফিজ বলেন, যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জেতে, তাকেই বড় প্লেয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়ে যেন আরও ভালো করতে পারি। আমরা কোনো বিষয়ে আটকে গেলে সাকিব–রিয়াদের (ভাই) কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারবো।


উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৯৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মোস্তাফিজ। যেখানে ৭ দশমিক ৫৭ ইকোনমিতে তার শিকার ১১০ উইকেট।


এদিকে আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে।


১০ জুন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে টাইগাররা।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad