পেনসিলভানিয়া, ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

পোশাক পরে নৌকার মনোনয়ন জমা দিয়ে বিতর্কে ডিআইজি মনিরুজ্জামান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন সামনে রেখে পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনিরুজ্জামানের ভাই ও শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় নৌকার মনোনয়ন প্রত্যাশী ইকু ও তার কর্মী-সমর্থকরাও সঙ্গে ছিলেন।


পুলিশের পোশাক পরে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ ও মনোনয়নপত্র জমা দিতে দেখে উপস্থিত অনেকে হতবাক হন। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। মুহূর্তেই এ ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান যুগান্তরকে বলেন, আমার ভাই মনোনয়ন তুলেছেন, সেজন্য আমি আওয়ামী লীগ অফিসে গিয়েছিলাম। পোশাক পরে গিয়েছিলাম অসুবিধা নেই। কারণ অফিস টাইমে তো আমি পোশাক পরা অবস্থায় ছিলাম।


পুলিশের পোশাক পরে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির দলীয় মনোনয়ন উত্তোলন করা নিয়মপরিপন্থি কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী আমার ভাই। ভাইয়ের জন্যই গিয়েছিলাম। এত কিছু ভাবিনি।


ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নৌকার মনোনয়নপত্র প্রত্যাশী ওয়াহিদুজ্জামান ইকুর যুগান্তরকে বলেন, আমার ভাই (ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান) পার্টি অফিসে এসেছিলেন। তবে মনোনয়ন তুলতে নয়। তিনি এসেছিলেন এবং দূরে বসেছিলেন। এর বেশি কিছু নয়।


ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে সোমবার শেষদিন পর্যন্ত ২৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad