পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে তিন পরাশক্তি’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:১৪ এএম, ০৮ অক্টোবর, ২০২৫

দেশে আধিপত্য বিস্তারের জন্য তিনটি পরাশক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।’

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের বিরুদ্ধে এখন তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল।’


শেখ হাসিনার মতো একটি লেজুড়বৃত্তি নেতার কারণে পরাশক্তির দেশ রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে উল্লেখ করে বিবএনপির এই নেতা বলেন, ‘দেশের রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হলে ভালো উদাহরণ দরকার।’ এ সময় মেধা, সততা ও ভালো নেতৃত্ব দিয়ে রাজনীতির মাঠে প্রতিযোগিতা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীররা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মারধর করে। পরে সেদিন দিবাগত রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad