পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

তাইওয়ানে কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত ৮০ বার ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭:২২ এএম, ২৩ এপ্রিল, ২০২৪

সিরিজ ভূমিকম্পের কবলে পড়েছে তাইওয়ান। সোমবার (২২ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অনুভূত হয়েছে ৮০টির বেশি কম্পন। সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩। খবর রয়টার্স ও এনডিটিভির।

চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির পূর্বের হুয়ালিয়েন কাউন্টিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র। পূর্ব উপকূল ছাড়াও কেঁপে ওঠে রাজধানী তাইপে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।


গত ৩ এপ্রিলও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানে। সেসময় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়। ওই ভূমিকম্পের পর শতাধিক আফটার শক হয় অঞ্চলটিতে। সেসময় ক্ষতিগ্রস্ত একটি হোটেল ভবন সোমবারের ভূমিকম্পে হেলে পড়েছে। হুয়ালিয়েনের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, আগে থেকেই ভবনটি পরিত্যক্ত ছিল।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad