পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

ডর্টমুন্ডকে হারিয়ে সেমির পথে অ্যাটলেটিকো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১১ এপ্রিল, ২০২৪

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রদ্রিগো ডি পল ও সামুয়েল লিনোর গোলে বরুশিয়া পিছিয়ে পড়ার পর শেষ দিকে ব্যবধান কমান সেবাস্টিয়ান হলার।

বুধবার (১০ এপ্রিল) নিজেদের ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোয় বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৪ মিনিটেই অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা রদ্রিগো ডি পল। বরুশিয়া গোলরক্ষক গ্রেগর কোবেলের পাস বক্সের মুখে পেয়ে প্রতিপক্ষের চাপের মুখে হারিয়েও ফেলেন ডাচ ডিফেন্ডার ইয়ান মাটসেন। আর বল ধরে সহজেই ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল।


ম্যাচের ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিনো। চোট কাটিয়ে ফেরা অঁতোয়ান গ্রিজমানের স্কুপ পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা।


বিরতির পর গোলের আরও সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি অ্যাটলেটিকো। তবে ৮১ মিনিটে পাওয়া সুযোগটা ঠিকই কাজে লাগান হলার। বক্সের কিনারা থেকে গোল করেন তিনি। ৮৭ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। কিন্তু জেমি বায়নো গিটেনসের শট ক্রসবারে লাগলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ডর্টমুন্ডকে।


প্রথমার্ধে ছন্নছাড়া পারফরম্যান্সের পরও মাত্র এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে ফেরাটাও বরুশিয়ার জন্য স্বস্তিরই বটে। আগামী মঙ্গলবার ফিরতি লেগ হবে বরুশিয়ার মাঠে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad