70
ট্রাম্পের চুক্তিতে টিকটকে বিনিয়োগ আবুধাবি রাজপরিবারের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
টিকটকের মার্কিন ব্যবসায় অংশীদার হতে যাচ্ছে আবুধাবির রাজপরিবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই চুক্তির অনুমোদন দিয়েছেন। চুক্তির মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার (প্রায় ১০.৫ বিলিয়ন পাউন্ড)।
শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বাধীন তহবিল এমজিএক্স টিকটক ইউএস-এর ১৫ শতাংশ শেয়ার নেবে এবং নতুন বোর্ডে একটি আসন পাবে।
ট্রাম্প বৃহস্পতিবার রাতে সই করা আদেশে চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করার জন্য ১২০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এর ফলে টিকটক ইউএস-এর প্রায় ৪৫ শতাংশ মালিকানা যাবে ওরাকল, প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবুধাবির এমজিএক্সের হাতে। সব মিলিয়ে মার্কিন কোম্পানিগুলো টিকটক ইউএস-এর ৬৫ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণ করবে।
ট্রাম্প জানিয়েছেন, বিনিয়োগকারীদের তালিকায় আছেন মাইকেল ডেল এবং রুপার্ট মারডকের ফক্সও। তাঁর ভাষায়, ‘টিকটক ইউএস এখন থেকে সংখ্যাগরিষ্ঠভাবে আমেরিকান মালিকানায় থাকবে। কোনো বিদেশি প্রতিপক্ষ আর নিয়ন্ত্রণ করবে না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও দক্ষ বিনিয়োগকারীরাই টিকটক চালাবে।’
চীনের বাইটড্যান্স মার্কিন শাখায় ১৯.৯ শতাংশ শেয়ার ধরে রাখবে। তবে বেইজিং এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে ‘সবুজ সংকেত’ পেয়েছেন।
চুক্তি নিয়ে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘মূল্যায়ন করা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। চীনের পক্ষ থেকে কিছু আপত্তি থাকলেও মূল বিষয় ছিল টিকটক সচল রাখা এবং আমেরিকান ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখা।’
তিনি আরও যোগ করেন, ‘এখন আমেরিকানরা আরও আত্মবিশ্বাস নিয়ে টিকটক ব্যবহার করতে পারবে, কারণ তাদের ডেটা নিরাপদ থাকবে এবং তা আর নাগরিকদের বিরুদ্ধে প্রচারণার অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না।’
তবে এই মূল্যায়ন বাইটড্যান্সের মূল কোম্পানির তুলনায় অনেক কম। বর্তমানে বাইটড্যান্সের বাজারমূল্য প্রায় ৩৩০ বিলিয়ন ডলার, যেখানে মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক) বাজারমূল্য ১.৮ ট্রিলিয়ন ডলার।
উল্লেখ্য, গত বছর এপ্রিলে মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে বাইটড্যান্সকে জাতীয় নিরাপত্তা ও গোপনীয়তার কারণ দেখিয়ে টিকটকের মার্কিন শাখা বিক্রি করার নির্দেশ দিয়েছিল। এরপর থেকেই টিকটক ইউএস-এর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে।
ট্রাম্প বিভিন্ন সময় বিক্রির সময়সীমা বাড়িয়েছেন এবং কখনো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন—শেষ পর্যন্ত একটি চুক্তি সম্ভব করার লক্ষ্যেই।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





