পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে শ্রীলঙ্কা-স্কটল্যান্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৭ মে, ২০২৪

আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ইতোমধ্যে সেই টুর্নামেন্টের সূচিও প্রকাশ করেছে আইসিসি। টুর্নামেন্টে দুই গ্রুপে অংশ নেয়া দশটি দলের ভেতর আটটি দল আগেই নিশ্চিত হয়ে গেছিলো। বাকি ছিলো দুটি দল যারা সংযুক্ত আরব আমিরাতে মূল টুর্নামেন্টের বাছাইপর্ব খেলছে। তবে সেই জায়গা দুটি দখলে নিয়ে ঢাকার বিমান ধরার লড়াইয়ে জায়গা করে নিলো শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।


রোববার (৫ মে) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে জয় পায় স্কটিশ ও লঙ্কানরা। এদিন আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় স্কটল্যান্ড এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৫ রানে হারিয়ে মূল টুর্নামেন্টে জায়গা পোক্ত করে শ্রীলঙ্কা।


এদিকে মঙ্গলবার একই স্টেডিয়ামে মুখোমুখি হবে বাছাইপর্বের দুই ফাইনালিস্ট। ম্যাচের জয়ী দল বিশ্বকাপের মূলপর্বে এ গ্রুপে থাকবে এবং রানার্সআপ দল খেলবে বি গ্রুপে। বাংলাদেশ যেহেতু বি গ্রুপে, তাই বাছাইপর্বের রানার্সআপকে নিজেদের প্রথম ম্যাচে পাবে নিগার সুলতানা জ্যোতির দল।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad