পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

জাহান্নামের নিকৃষ্ট স্থানে পচুক সাকিব: মীর স্নিগ্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (২৮ সেপ্টেম্বর) হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর তাকে ‘দালাল’ আখ্যা দেন নেটিজেনরা।

এছাড়া অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিবের কড়া সমালোচনা করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরাও সাকিবের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন।


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এক ফেসবুক পোস্টে সাকিবের ওপর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তিনি তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা তা দেখে ও সহ্য করুক।’


‘কিন্তু — মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাই হোক তোমার’-যোগ করেন শহীদ মীর মুগ্ধর ভাই।


একইভাবে সাকিবের প্রতি ক্ষোভ জানিয়ে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী লিখেছেন, ‘সুশীলরা আস্তে আস্তে তাকে (সাকিব) মাফ করে দিচ্ছিল, যে কিই-বা করার ছিল, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা ইত্যাদি ইত্যাদি! কিন্তু এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায় আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি, কে কতখানি দালাল।’

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad