73
জরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে জয়ী হবে বিএনপি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ এএম, ০৬ অক্টোবর, ২০২৫
জরিপে জামায়াতে ইসলামীর ভোট বাড়লেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। সম্প্রতি একটি টকশোতে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে দলটির নেত্রী দাবি করেন, জরিপ নির্বাচনে পার্থক্য গড়ে দেবে না।
রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপ এর মধ্যে প্রকাশিত হতে দেখেছি। লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলা ব্যবহার করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন পেতে যাচ্ছি, এটা বলবার কোনো অর্থ নাই।’
সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতকে সমর্থন করে। বিএনপিকে ভোট দেবে ৪১ শতাংশ। এই ৩১ শতাংশ বনাম ৪১ শতাংশ ব্যবধান প্রসঙ্গে রুমিন বলেন, জামায়াতের ব্যবধান কমেছে নিশ্চয়ই। যদি পিআর পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই। আওয়ামী লীগের ভোটটা তো কোন না কোন পক্ষের কাছে যাবে। একটা অংশ কোথাও যাবে না নিশ্চিতভাবেই। তারা নৌকা ছাড়া আর কোন প্রতীকেই ভোট দেবেন না। সেই অংশটাকে বাদ দিলাম। বাকি যে অংশটা তারা হয়তো জামায়াতে কেউ ভোট দেবে, কেউ এনসিপিকে দেবেন হয়তো কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন। প্রত্যেকেরই কিন্তু তার তার রেশিও অনুযায়ী বেড়েছে।’
একটি জরিপে এগিয়ে থাকাই জামায়াতকে নির্বাচনে এগিয়ে রাখবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এখন জামাতের যে উল্লম্পনটা আমরা লক্ষ্য করছি সেটা অনেকগুলো কারণে হতে পারে। তবে সকল জরিপেই কিন্তু এরকম উল্লম্পন আমরা দেখি নাই। কারণ একটা জরিপ অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে। আপনি গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে। একটা জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে। অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা, সেখানে গিয়ে অনেক কিছুই ওলট-পালট হয়ে যায়।’
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





