পেনসিলভানিয়া, ০৮ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২

সর্বশেষ:
বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

চীনে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করবে হোন্ডা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪

চীনে ২০২৭ সাল নাগাদ বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রির ঘোষণা দিয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মটরস। মঙ্গলবার (১৬ই এপ্রিল) এ সংক্রান্ত একটি বিবৃতি দেয় জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

হোন্ডা জানিয়েছে নতুন প্রজন্মের বৈদ্যুতিক গাড়ির অনেকগুলো মডেল বাজারে নিয়ে আসা হবে। এই সংখ্যা প্রায় ১০টির মতো হতে পারে। 


সম্প্রতি চীনের বাজারে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মাঝে তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহুর্তে টেসলা, বিওয়াইডি, বিএমডাব্লিউসহ বেশ কিছু প্রতিষ্ঠান চীনে ইভি বিক্রির শীর্ষস্থান ধরে রেখেছে।


সম্প্রতি এতে যুক্ত হয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। তাদের নতুন ইভি সেডান বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ৮৮ হাজার অর্ডার পায়। 


বৈচিত্রময় এবং বিলাশবহুল গাড়ি নির্মাণে হোন্ডা এবার আরেক গাড়ির জায়ান্ট নিশানের সঙ্গে হাত মিলিয়েছে। তাঁরা একসঙ্গে গাড়ির সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে কাজ করবে। 


যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত জানুয়ারিতে হোন্ডা তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির মডেল জনসম্মুখে প্রদর্শন করেছিলো।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad