99
চাকসু নির্বাচনে বাগছাস কোনো প্যানেল দিচ্ছে না
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) কোনো প্যানেল দিচ্ছে না। তবে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির চবি শাখা আহ্বায়ক আল মাসনুন।
আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম বিক্রি শেষ হবে। সকাল সাড়ে ৯টা থেকে শেষ দিনের মতো চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিক্রি কার্যক্রম চলছে।
ফরম বিক্রি শুরু হয় চাকসু ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ে। সোমবার পর্যন্ত প্রথম দুই দিনে কেন্দ্রীয় সংসদে ৯৭টি ফরম বিক্রি হয়েছে। এছাড়া ছাত্রী হল সংসদে ৪৬টি এবং ছাত্র হল সংসদে ২৬টি ফরম বিক্রি হয়েছে।
সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে মনোনয়ন সংগ্রহ করতে আসেন শিক্ষার্থীরা। শেষ দিনের চাপ সামলাতে কমিশন বাড়তি জনবল নিয়োগ করেছে। শিক্ষার্থীরা স্বতন্ত্র বা প্যানেলের অংশ হিসেবে ফরম সংগ্রহ করছেন।
গত দুই দিনে ইসলামী আন্দোলন থেকে একটি প্যানেল ঘোষণা করেছে। ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট জোটবদ্ধভাবে দ্রোহ পরিষদ ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমন্বয়ে আরেকটি প্যানেল নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে ছাত্রদল, ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র পরিষদের প্যানেল এখনও ঘোষণা হয়নি।
প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের জন্য ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে হল সংসদ থেকে কেন্দ্রীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ বেশি। আজ মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন হলেও জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





