পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

চলছে মোদির শপথ গ্রহণের প্রস্তুতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৭ জুন, ২০২৪

ভারতে শুরু হয়ে গেছে নতুন সরকারের শপথগ্রহণের প্রস্তুতি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির অভিষেক আয়োজনে দাওয়াত দেয়া হয়েছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে।


এরই মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সব শঙ্কার অবসান ঘটিয়ে বুধবার (৫ জুন) সন্ধ্যায় নিশ্চিত হয় ‘এনডিএ’ জোটের সব শরীককে সাথে নিয়েই সরকার গঠন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদিকে সমর্থনের ঘোষণা দেন দুই কিংমেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। লিখিত সমঝোতাও হয়।


এর আগে, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। ভারতের লোকসভা নির্বাচনে ২৯৩ আসন পেয়ে জয়ী হয় ‘এনডিএ’ জোট। এককভাবে বিজেপি পেয়েছে ২৪০ আসন। রাহুল গান্ধির ‘ইনডিয়া’ জোটের ঝুলিতে গেছে ২৩২ আসন।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad