119
ঘুরে দাঁড়ানোর উদ্যোগ জাতীয় পার্টির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যর্থতার রেশ কাটিয়ে এবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চায় প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সংসদে এবং সংসদের বাইরে সরব থাকার পাশাপাশি রাজনীতির মাঠে নিজেদের শক্ত অবস্থানের কথাটিও পুরোদমে জানান দিতে চায় দলটি। এ লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সংগঠন গোছানোর কাজটিকে প্রাধান্য দিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের তিন মাসের মাথায় এসে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা আহ্বান করেছে জাতীয় পার্টি। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি এতে সভাপতিত্ব করবেন। জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু এমপি দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি জেলা, উপজেলাসহ সব পর্যায়ের শীর্ষ নেতাদের (সভাপতি ও সাধারণ সম্পাদক) উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এমনকি জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদেরও এই সভায় থাকতে বলা হয়েছে।
সূত্র জানায়, দলের সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যানবৃন্দ, প্রেসিডিয়াম সদস্য, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্র থেকে তৃণমূল-সব পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আগামী দিনের রাজনীতির পথ পরিক্রমা ঠিক করবে জাতীয় পার্টি। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী ক্ষোভ-হতাশা কাটিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের করণীয় নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।
সংশ্লিষ্টদের মতে, বিএনপিসহ তাদের বলয়ে থাকা রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্যে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার এই নির্বাচনে খুব একটা সুবিধা করতে না পারলেও টানা তৃতীয় মেয়াদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসেন তারা। এবারের নির্বাচনি অভিজ্ঞতা জাতীয় পার্টির জন্য খুব একটা সুখকর না হলেও সংসদের প্রথম অধিবেশনেই দলটির সংসদ-সদস্যরা নানা ইস্যুতে সরব এবং সোচ্চার ছিলেন। এর মধ্য দিয়ে কার্যকর বিরোধী দল হিসাবে নিজেদের সক্রিয় উপস্থিতি জানান দেন তারা। তবে মাঠের রাজনীতিতে সেভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি জাতীয় পার্টিকে। নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতাসহ নানা ইস্যুতে জাতীয় পার্টির অভ্যন্তরে ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে এখনও। এ অবস্থা থেকে উত্তরণে কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় আলোচনা হবে।
জানতে চাইলে এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু এমপি শুক্রবার যুগান্তরকে বলেন, আমরা এর আগে কো-চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্যরা মিলে কয়েক দফা বৈঠক করেছি। এবার সারা দেশের নেতাদের নিয়ে বৈঠকে বসব। এই বৈঠকে দলের কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, চেয়ারম্যানের উপদেষ্টাবৃন্দ, সংসদ-সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য-সবাই উপস্থিত থাকবেন। এর বাইরেও সারা দেশের সাংগঠনিক জেলা এবং উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের দলের নেতা-কর্মীদের মনে অনেক ক্ষোভ ও হতাশা আছে। আমাদেরও কিছু ভুলত্রুটি আছে, নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদের মনে ক্ষোভ আছে, কর্মীদেরও মনে হতাশা আছে। এর মধ্যে অনেকে আবার দল ছেড়ে চলে গেছেন-সামগ্রিকভাবে বলা যেতে পারে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে সবাইকে ডেকেছি। সবার মতামত নিয়ে আমরা আগামীতে কিভাবে এগিয়ে যাব তা ঠিক করব।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





