পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা বাইডেনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১০ এপ্রিল, ২০২৪

ইসরায়েলকে সহায়তা বন্ধে গেল সপ্তাহে হুশিয়ারী দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ঘটনার পর থেকেই উত্তেজনা চলছে ওয়াশিংটন-তেলআবিব সম্পর্কে। এবার গাজায় অভিযান ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করলেন বাইডেন। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন ক্ষোভ জানিয়ে বলেন, গাজায় অভিযান ইস্যুতে ভুল নীতি অনুসরণ করছেন নেতানিয়াহু। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও জানান তিনি।

বাইডেন বলেন, গাজায় চলমান অভিযান নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিতে বড় ভুল রয়েছে। চাইলে কয়েকটা গাড়িকে লক্ষ্য করে আপনি হামলা চালাতে পারেন না। তাই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আরও সতর্ক অবস্থান নিতে হবে। এর সাথে সাথে ইসরায়েলকে অভিযান বন্ধ করতে হবে। গাজায় ৬ থেকে ৮ সপ্তাহের যুদ্ধবিরতি প্রয়োজন যাতে সেখানে জরুরি সহায়তা পৌঁছানো যায়।


এদিকে, যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে গাজা ইস্যুতে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দুই নেতার কথাতেও উঠে আসে ইসরায়েলের হামলা বন্ধের প্রসঙ্গটি।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, গতকাল ত্রাণবাহী ৪শ ট্রাক পৌঁছেছে গাজায়। কিন্তু সেগুলোর এখন সুষম এবং সঠিক বণ্টন প্রয়োজন। যেটা বাধাগ্রস্থ হচ্ছে।


যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, আমাদের নীতি এবং অবস্থানে কোনো পরিবর্তন আনিনি। আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাজার মানবাধিকার প্রসঙ্গটি।


এদিকে, ওয়াশিংটন সফররত ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের সাথে বৈঠক করেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad