পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

গাজায় আরও তিন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৫ মে, ২০২৪

গাজা থেকে আরও তিন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযানের সময় গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া থেকে জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়েছে।


নিহতরা হলেন হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম এবং ওরিয়ন হার্নান্দেজ, আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে।


গত বছরের ৭ অক্টোবর হামাসের বন্দুকধারীদের অতর্কিত হামলায় ‘নোভা মিউজিক ফেস্টিভ্যাল’ থেকে পালিয়ে যাওয়ার পর হানান ইয়াবলঙ্কা (৪২) ও ওরিয়ন হার্নান্দেজ (৩২) নিহত হন। সেই উৎসবে ৩৬০ জনেরও বেশি প্রধানত তরুণ-তরুণী নিহত হয়।


তবে মিশেল নিসেনবাউম (৫৯) তার চার বছর বয়সী নাতনিকে গাজা সীমান্তে একটি সেনা ঘাঁটিতে তার বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যাওয়ার পথে শেষবার দেখা গিয়েছিল। এরপর আজই তার মরদেহ পায় আইডিএফ বাহিনী।


এদিকে, ওরিয়ন হার্নান্দেজ ছিলেন শানি লুকের প্রেমিক, যার লাশ গত সপ্তাহে উদ্ধার হওয়া জিম্মিদের মরদেহের তিনজনের মধ্যে ছিল।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad