পেনসিলভানিয়া, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

কেন বাংলাদেশ নিয়ে কথা বলছেন না মোদি, জানা গেল কারণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপর থেকে সেখানে অবস্থান করছেন হাসিনা। এরপর থেকেই থেকে ভারত-বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি হাদিকে গুলি করে আসামি ফয়সাল ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দুই দেশের সম্পর্কে আরো টানাপড়েন শুরু হয়। বিশেষ করে হাইকমিশনগুলো উত্তেজনা ও বিক্ষোভে সম্পর্কে আরো চিড় ধরে।

বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ নিয়ে ভারত সরকার মন্তব্য করলেও কিছুদিন থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে যুক্তরাষ্ট্র নিষেধ করেছে বলে জানিয়েছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

সেলিম বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদি সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো কেন চুপ রয়েছে? আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না, কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।


সিপিআইএমের এ বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।




মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad