পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

কেউ আমাদের সঙ্গে জোট বাধলে স্বাগত: নাহিদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৬ এএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীসহ সাত দলের চলমান আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকছে না জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে লক্ষ্য-উদ্দশ্য নিয়ে এগুবে। কোন রাজনৈতিক গ্রুপ এর সঙ্গে একমত আসতে পারে।

শুক্রবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির জাতীয় সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ বলেন তিনি।

নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া পতিত আওয়ামী লীগের মিছিলের বিষয়ে বলেন, পুরো সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা সব রাজনৈতিক দল, জনগণ এবং সামাজিক শক্তিগুলো ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে— যুগপথ আন্দোলন সে আন্দোলনের সাথে এনসিপি নাই। এতে এনসিপি অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না। নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই বড় রাজনৈতিক দলের সাথে কোন জোটভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না।

সাম্প্রতিক আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে তিনি বলেন, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি। এনসিপি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোন রাজনৈতিক গ্রুপ যদি মনে করে, এই লক্ষ্য উদ্দেশ্যে তারা একমত তারা আমাদের সাথে আসতে পারে। এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। সারাদেশের নেতাকর্মীর প্রতি এবং সারাদেশের মানুষের প্রতি আমাদের জাতীয় সমন্বয় সভার বার্তা এটি। জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছি। আওয়ামী লীগের কার্যক্রম, ফ্যাসিবাদী দোসর এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেছি।

রাজধানীসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া পতিত আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু এনসিপি, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মী এবং শহীদ পরিবার, আহতরা, জুলাই যোদ্ধা। ফলে আমরা মনে করি, অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে। পুলিশ বাহিনীর যেই রিফর্মেশন প্রয়োজন ছিল সেই রিফর্মেশন হচ্ছে না এবং পুরো সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad