পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঈদ এবং পূজা কোনোভাবেই এক হতে পারে না: চরমোনাই পীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:০৬ এএম, ০৮ অক্টোবর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ঈদ এবং পূজা কোনোভাবেই এক হতে পারে না। এটিই হলো বাস্তবতা। পূজা আলাদা, সম্পূর্ণ তাদের ধর্মীয় ব্যাপার। আর ঈদ হলো মুসলমানদের খুশির ব্যাপার। এটির সঙ্গে ওটি কখনওই এক হতে পারে না।

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পিআরের (আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা) ব্যাপারে আমরা বলেছি। আমরা শেষ পর্যন্ত দাবি করতেই থাকবো। তারপর যদি সরকার না মানে গণভোটের কথা আমরা বলেছি। আর গণভোটের মাধ্যমে আমরা চাচ্ছি সরকার আমাদের কথা আমলে নেবে। তারপর পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। দেশের অবস্থার উপর নির্ভর করে ব্যবস্থা নেব।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনেও আমরা পিআর পদ্ধতির দাবি জানিয়েছিলাম। এটি দেশের এবং মানবতার কল্যাণের জন্যে। কারণ বার বার আমরা দেখেছি বর্তমান পদ্ধতির যে নির্বাচন তার মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়।

চরমোনাই পীর বলেন, এখানে কালো টাকার দৌরাত্ম্য তৈরির মাধ্যমে মানুষ ভোট দেওয়ার পরিবেশ পায় না। বেশিরভাগ ভোটারই তাদের ভোটের মূল্যায়ন পায় না। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। প্রতিটি দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকবে।

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজনীয় সংস্কার ও জুলাই সনদেরর আইনগত ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল।

সাধারণ সম্পাদক সামছুল হুদার পরিচালনায় এতে বক্তৃতা করেন মুফতি তাজুল ইসলাম, মাহমুদুল হাসান, মঈন উদ্দিন খান তানভির, আব্দুল মোছাব্বির রুনু, সোলায়মান গাজী প্রমুখ।

সমাবেশে হবিগঞ্জের ৪টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রর্থীদের পরিচয় করিয়ে দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

প্রার্থিরা হচ্ছেন- হবিগঞ্জ-১ মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ মুফতি শেখ হাদিসুর রহমান, হবিগঞ্জ-৩ আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, হবিগঞ্জ-৪ আলহাজ্ব কামাল উদ্দিন। সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad