পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হামাসের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:০১ এএম, ৩০ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এ অবস্থায় তারা নীরব থাকবে না। একইসঙ্গে চলমান এ আগ্রাসনের জন্য দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। 

সংবাদমাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। 


সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন।


বুধবার এক সরকারি বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শারম আল-শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায়।


হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরাইলের অব্যাহত আগ্রাসন দূর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। 


সংগঠনটি জানিয়েছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইলকে সামরিক শক্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না।


গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠনটি সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে প্রতিরোধ বাহিনী প্রস্তুত।


হামাস আরও জানিয়েছে, রাফা অঞ্চলে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা যুদ্ধবিরতির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দখলদার ইসরাইলকে অভিযুক্ত করে বলেছে, তারা আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য অজুহাত তৈরি করছে।


গোষ্ঠীটি গাজায় বেসামরিক এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর বোমা হামলা চালানোকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে, এসব কার্যক্রম নিয়ন্ত্রণহীন পরিস্থিতির জন্ম দিতে পারে।


হামাস কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে জানিয়েছে, ওয়াশিংটন দখলদার ইসরাইলের রক্তপাতের অংশীদার হয়ে উঠেছে। 


বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীরবতা ও সহায়তা ইসরাইলকে গাজায় হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে।


হামাসের এই সতর্কবার্তা এমন সময়ে আসলো, যখন দখলদার ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে অন্তত ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad