পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ইরান-ইসরায়েল দু’পক্ষই মিথ্যাচার করছে: তুর্কি প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭:১৫ এএম, ২১ এপ্রিল, ২০২৪

ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ইসফাহান শহরের বিমানবন্দরের কাছে। ইসফাহান শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তবে, এ হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান, কারও দাবিই বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর মার্কিন বার্তা সংস্থা এপি’র।

শুক্রবার (১৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে। আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত। কারও বক্তব্যের সাথেই বাস্তবতার কোনো মিল নেই বলে উল্লেখ করেন এরদোগান। ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।


এরদোগান আরও বলেন, ইরান এবং ইসরায়েল দুই পক্ষেরই দাবির সাথে বড় ধরণের বিরোধ রয়েছে। কোনো পক্ষই সত্য বলছে না। হামলা নিয়ে তেহরান এবং তেল আবিব দুই পক্ষই মিথ্যাচার করছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad