52
ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ এএম, ১৪ জানুয়ারি, ২০২৬
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ডের খবর উদ্বেগজনক। সিবিএস নিউজকে তিনি জানান, ইরান যদি ফাঁসি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র এর জবাব দেবে। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীদের ‘চালিয়ে যেতে’ আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘সাহায্য আসছে।’
তবে তেহরান ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে ইরানের মিশন এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এসব মন্তব্য সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির অংশ। তাদের অভিযোগ, ইরান বিষয়ে ওয়াশিংটনের নীতি সরকার পরিবর্তনের লক্ষ্যে নিষেধাজ্ঞা, হুমকি ও অস্থিরতা সৃষ্টির ওপর নির্ভরশীল।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক দমন-পীড়নে নিহতের সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে। নরওয়েভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৭৩৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নয়জন শিশু। প্রকৃত সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভে আটক কয়েকজনের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ (ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার) অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে। এরই মধ্যে কারাজ শহরের এক বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে।
এদিকে পাঁচ দিনের বেশি সময় ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটের মাধ্যমে পরিস্থিতির প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেহরানের কাহরিজাক মর্গে সারিবদ্ধ মরদেহ দেখা গেছে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে।
আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া জোরালো হচ্ছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় দেশ ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন ইরানে ক্রমবর্ধমান প্রাণহানিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে আরও নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ ইসলামী প্রজাতন্ত্রের জন্য সাম্প্রতিক সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে বিপ্লবী গার্ডসহ শক্তিশালী দমনযন্ত্র থাকায় তাৎক্ষণিকভাবে সরকারের পতন হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





