পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

ইরানের ওপর ফের জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:০৫ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের ওপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের এ উদ্যোগ নেয়। 

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়। ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার উদ্দেশ্যে ২০১৫ সালে করা চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার বিষয়টি অস্বীকার করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে গৃহীত প্রস্তাবগুলোর মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা গত শনিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা থেকে পুনর্বহাল করা হয়েছে। এর মাধ্যমে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা আবার কার্যকর হওয়া বিলম্বিত করার চেষ্টা ব্যর্থ হলো। 

এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ‘আমরা ইরান ও সব রাষ্ট্রকে আহ্বান জানাই, তারা যেন এসব প্রস্তাব পুরোপুরি মেনে চলে। ‘

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘আগে প্রত্যাহার করা জাতিসংঘ ও ইইউর পারমাণবিক সম্পর্কিত সব নিষেধাজ্ঞা অনতিবিলম্বে আবার কার্যকর করবে।’

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল ইরান তার পারমাণবিক কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে ‘অন্যায্য’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। এ পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘তুলে নেওয়া প্রস্তাবগুলো আবার কার্যকর করা আইনগতভাবে ভিত্তিহীন এবং অন্যায্য…সব রাষ্ট্রকে এই অবৈধ পরিস্থিতি স্বীকার করা থেকে বিরত থাকতে হবে।’

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad