পেনসিলভানিয়া, ০৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে ফ্রান্স

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৮ জুন, ২০২৪

ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে ফ্রান্স। বৃহস্পতিবার (৬ জুন) দেশটির একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাকরন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ম্যাকরন বলেন, নতুন সহযোগিতার অংশ হিসেবে আমরা ইউক্রেনকে ফরাসি যুদ্ধ বিমান ‘মিরাজ ২০০০’ দেয়ার ঘোষণা দিতে যাচ্ছি। এই যুদ্ধ বিমান ইউক্রেনকে তার মাটি ও আকাশসীমা রক্ষায় সহায়তা করবে। এই বিমানগুলো স্থানান্তর করার জন্য আমরা একটি কর্মসূচি চালু করতে যাচ্ছি।


তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির ফ্রান্স সফর উপলক্ষ্যে শুক্রবারই দেয়া হবে ঘোষণা। তবে কোন শর্তে কতটি যুদ্ধবিমান দেয়া হবে ইউক্রেনকে, সে বিষয় স্পষ্ট করেননি ম্যাকরন। পাশাপাশি, প্যারিসের পক্ষ থেকে প্রায় সাড়ে চার হাজার ইউক্রেনীয় সেনাকে যুদ্ধের প্রশিক্ষণের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad