55
আ.লীগের বিচার প্রক্রিয়া শুরু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ এএম, ০৮ অক্টোবর, ২০২৫
জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে তদন্তও শুরু হয়ে গেছে। কর্মকর্তা দ্রুত এ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের বিচারের ব্যাপারে আগেরই আবেদন ছিল। যেহেতু সব আবেদন একসঙ্গে নিষ্পত্তি করা সম্ভব না, তাই ক্রমান্বয়ে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এছাড়া আদালতে সাক্ষীদের দেওয়া বিভিন্ন জবানবন্দি এক্ষেত্রে আনুষ্ঠানিক দলিল হিসাবে কাজ করবে। সাক্ষ্যগুলো অন্যতম প্রমাণ হিসাবে গণ্য হবে। এছাড়া এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রাশেদুল ইসলাম (৪৬)।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ, তিনি জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিতে পারবেন না। একইভাবে সেই ব্যক্তি কোনো সরকারি চাকরি করতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এ আনা সংশোধনীতে এসব বিষয় যুক্ত করা হয়েছে। এতে অধ্যাদেশে ২০(সি) ধারা সংযোজন করা হয়। ৬ অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট ১৯৭৩ সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। প্রসঙ্গত, ইতোমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ কয়েকজনের বিরুদ্ধে। তাদের অনেকের বিরুদ্ধে বিচারও শুরু হয়েছে। ফলে হাসিনাসহ অভিযুক্তরা নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন।
দল হিসাবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, দলকে তো আর সাজা দেওয়া যাবে না। তবে দলকে কী ধরনের সাজা দেওয়া যাবে, সেটা আইনে বলা আছে। যেমন দলকে নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়া বা তাদের নেতাকর্মীর ব্যাপারে কোনো নির্দেশনা ইস্যু করা, এসবই আইনে আছে। তিনি বলেন, এ মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আরও যেসব দল এতে জড়িত ছিল, তাদের ব্যাপারেও যদি তদন্তের প্রয়োজন হয় তবে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে তদন্ত সংস্থা।
আপনার হাত খালি আছে, লাশগুলো ঢেকে দেন : মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রাশেদুল ইসলাম (৪৬)। জবানবন্দিতে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া থানায় ড্রাইভার কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। সাক্ষ্যে তিনি জানান, ওইদিন তার কোনো ডিউটি ছিল না। থানা ভবনের চতুর্থতলায় অবস্থান করছিলেন। বিকাল ৪টা থেকে সাড়ে ৪টায় থানা ভবনের জানালা দিয়ে দেখেন, নিচে লোকজন হইচই করছে। এ সময় গুলির শব্দও শোনেন।
সেখানে থাকা নিরাপদ মনে না করে নিচে নেমে আসেন এবং থানার মূল গেটের বামদিকে রাস্তায় একটি ভ্যানের ওপর লাশের স্তূপ দেখতে পান। কনস্টেবল রাশেদুল বলেন, “আশুলিয়া থানার সাবেক ওসি সায়েদ স্যার বলেন, ‘রাশেদ আপনার হাত খালি আছে, লাশগুলো ঢেকে দেন।’ পাশে থাকা নীল রঙের ব্যানার দিয়ে লাশগুলো ঢেকে দিই।” ওসি সায়েদের সঙ্গে পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস, এএসআই বিশ্বজিৎ, কনস্টেবল মুকুল চোকদার, ডিবি ইনস্পেকটর আরাফাতও ছিলেন বলে সাক্ষ্যে রাশেদুল বলেন।
তিনি বলেন, ‘তারপর থানার পশ্চিম পাশে আটতলা একটি ভবনের নিচে আনুমানিক ১ ঘণ্টা অবস্থান করি। ওই ভবনের নিচ তলার একটি ছেলে, যার বাড়ি জামালপুর, তাকে আমি অনুরোধ করি আমাকে একটি পাঞ্জাবি ও টুপি দাও। আমি ওই পাঞ্জাবি ও টুপি পরে কাইচাবাড়ি রোড হয়ে জামগড়া রূপায়নে বন্ধুর বাসায় অবস্থান করি। পরে শুনতে পাই, আশুলিয়া থানার ভ্যানভর্তি লাশগুলো পুলিশের গাড়িতে তুলে পুড়িয়ে দিয়েছে।’ রাশেদুল ইসলামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মেদুর পশ্চিমপাড়া গ্রামে। তিনি এ মামলার ১২ নম্বর সাক্ষী।
এদিকে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





