পেনসিলভানিয়া, ২২ জুন, ২০২৬ | ৮ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

আওয়ামী লীগ দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করেছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৫ মে, ২০২৪

আওয়ামী লীগ দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, বেআইনিভাবে জোর করে ক্ষমতায় বসে আছে সরকার।

মঙ্গলবার (১৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্য ও নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এক দফা আন্দোলনের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এরই ধারাবাহিকতায় যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে আন্দোলনের কর্মসূচী নির্ধারণে প্রাথমিক আলোচনা হচ্ছে। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও বিচার-বিশ্লেষণ করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, কারও ওপর নির্ভর করে নয়, জনগণের ওপর ভর করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। জনগণ সবসময় নিজের শক্তিতেই আন্দোলন করেছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad