পেনসিলভানিয়া, ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ:
APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে

অসৎ ও ধান্দাবাজদের ভোটে জবাব দিতে হবে: মান্না

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:২১ এএম, ২০ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ স্বাক্ষর এক ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তনের সূচনা হলো। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। একটা গুণগত পরিবর্তনের জন্য আমাদেরকে আস্থার জায়গায় লড়াই করতে হবে। অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে। 

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদ স্বাক্ষর ঐতিহাসিক ঘটনা। আমাদের দেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষায় এ জাতি দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছে। এখন আমাদের যে সুযোগ সৃষ্টি হয়েছে। তার যথাযথ ব্যবহার করতে হবে। অনেক সীমাবদ্ধতা থাকলেও আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।


তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। আমাদের সজাগ থাকতে হবে, যাতে দেশবাসীকে আমরা একটা গুণগত নির্বাচন উপহার দিতে পারি। একটা গুণগত পরিবর্তনের জন্য আমাদেরকে আস্থার জায়গায় লড়াই করতে হবে। অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে।

 সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়েত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও আইনজীবী ড. মো: হেলাল উদ্দিন। গণমুক্তি জোটের চেয়ারম্যান ড.শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, গণঅধিকার পরিষদ নেতা হাবিবুর রহমান রিজু ড. হুমায়ুন কবির, ড. এ আর খান, এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, এডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ, বিশিষ্ট লেখক গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক, গবেষক আলাউদ্দিন কামরুল,বিশিষ্ট লেখক গবেষক আয়েশা সিদ্দিকা,জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ইলা ইয়াসমিন প্রমূখ। 

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad